বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

৮ দিনে জেলায় ৪৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২০ জুলাই থেকে ৮ দিনে হবিগঞ্জ জেলায় ৪৫৮ জনের দেহে করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত ১৪৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২ জন। এর মধ্যে ২০ জুলাই আক্রান্ত হয়েছেন ২৮ জন, ২১ জুলাই ৫২ জন, ২২ জুলাই ৪২ জন, ২৩ জুলাই ৩৫ জন, ২৪ জুলাই ৩৮ জন, ২৫ জুলাই ১৪৬ জন এবং ২৬ জুলাই ৬৬ জন।
এদিকে গতকাল ২৭ জুলাই হবিগঞ্জ জেলায় ৫৪ জন এর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ২৬ জন, বাহুবল উপজেলার ৯ জন, বানিয়াচং উপজেলার ৭ জন, লাখাই উপজেলার ৬ জন, আজমিরীগঞ্জ উপজেলার ৫ জন ও চুনারুঘাট উপজেলার ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৪৭ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৫ জন। আর সরকারী হিসেবে মারা গেছেন মোট ৩০ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com