রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলের জয়পুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র সানু মিয়ার সাথে আইন উল্লার পুত্র রমজান মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল ওই সময় সানু মিয়া ও বাচ্চু মিয়ার পুত্র রাজিব মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আইন উল্লার বাড়িতে হামলা, ভাংচুর চালায়। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় আকবর মিয়ার স্ত্রী লিল বানু (৬০), আইন উল্লার স্ত্রী রাবিয়া (৭০), সফর আলীর স্ত্রী আসমা (৩০) ও রমজান মিয়া (৪৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় ফের সংঘর্ষ হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com