রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে করোনায় আরো ১ জনের মৃত্যু ॥ জেলায় নতুন আরো ১৫৩ জন আক্রান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গতকাল করোনায় আক্রান্ত আরো ১ জন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরো ২ জন। সদর আধুনিক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এদিকে গতকাল হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ১৫৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ৩২৭ জনের নমুনা পরীক্ষার ১৫৩ জন করোনা আক্রান্ত পাওয়া যায়। আক্রান্তের হার ৪৬.৭%। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৫৭ জন, বাহুবল উপজেলার ১৪ জন, বানিয়াচং উপজেলার ১৭ জন, চুনারুঘাট উপজেলার ২০ জন, নবীগঞ্জ উপজেলার ২৪ জন, মাধবপুর উপজেলার ১১ জন, লাখাই উপজেলার ৮ জন ও আজমিরীগঞ্জ উপজেলার ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫৭ জন। সরকারী হিসেব অনুযায়ী করোনায় আত্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com