শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যুক্তরাজ্যে বিএনপি নেতার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় ॥ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দীন বুলবুল ও সদস্য চৌধুরী মোস্তাককে কারণ দর্শাও নোটিশ

  • আপডেট টাইম সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্যে বিএনপি নেতার জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দীন চৌধুরী বুলবুল ও সদস্য এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে এক মাসের মধ্যে লিখিত বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।
গতকাল ৮ আগষ্ট হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত নোটিশটি হুবহু প্রদান করা হলো-
“বরাবর, মোঃ নুর উদ্দীন চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও এডভোকেট চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ”।
“আপনি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের একজন দায়িত্বশীল নেতা। শোকের মাস আগষ্টে বিএনপি (সাবেক ছাত্রদল) নেতার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মর্মে হবিগঞ্জের একটি দৈনিক পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদে বলা হয়, যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জের সাবেক ছাত্রদল নেতা ফারুক আহমেদের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। এই সংবাদে হবিগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এমতাবস্থায় আপনার এহেন কর্মকান্ডে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে আগামী ০১ (এক) মাসের মধ্যে আপনার লিখিত বক্তব্য জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবরে প্রদান করার জন্য বলা হলো।”
একই নোটিশ দু’জনকে পৃথক ভাবে প্রদান করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com