বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দুই দিনে ভার্চুয়াল আদালতে শুনানীতে ৬৮ জন হাজতি আসামির জামিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই দিনে ভার্চুয়াল আদালতে শুনানীতে ৬৮ জন হাজতি আসামি জামিনে বের হয়েছেন। তবে এদের মধ্যে অনেক আসামি জামিনযোগ্য অপরাধে আদালত বন্ধ থাকায় দীর্ঘদিন কারাগারে থেকেছেন বলে তাদের আইনজীবিরা জানিয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৮ আগস্ট ও ৯ আগস্ট দুই দিনে ভার্চুয়াল শুনানী হয়। এর মধ্যে ১২৮টি মামলার শুনানী হয়। ৪১টি মঞ্জুর ও ৮৭টি না মঞ্জুর, ৭টি মামলায় আত্মসমপর্ণ করে শুনানী হয়, এর মাঝে ৬টি মঞ্জুর, একটি না মঞ্জুর হলে ২৮ জন আসামি জামিন লাভ করে। হাজতি আসামির শুনানী হয় ৬৫টি, না মঞ্জুর হয় ৪৪টি, মঞ্জুর হয় ২১টি মামলা। জামিনে মুক্তি পায় ২২ জন। আত্মসমপর্ন মামলা ১৫টি, এর মাঝে ৪টি না মঞ্জুর ও ১১টি মঞ্জুর করা হয়। জামিনে মুক্তি পায় ২৪ জন। দুই দিনে মোট জামিনে মুক্তি পায় ৯০ জন আসামি। আর স্বেচ্ছায় হাজির হয়ে মুক্তি পেয়ে ৫২ জন। ভার্চুয়ালে শুনানী আগামি ১২ আগষ্ট পর্যন্ত চলবে বলে চীফ জুডিসিয়াল কোর্টের পেশকার আব্দুল হামিদ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com