শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

  • আপডেট টাইম রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৬৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শনিবার (১৪ আগস্ট) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩ টা ৪৫ মিনিটের দিকে মাধবপুরের ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর-হররষপুর গ্রামের ৩ নম্বর ওর্য়াডের সাউথ কাশিমনগর হাই স্কুলের থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, পরিত্যক্ত অবস্থায় গাঁজার চালানটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com