বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩০৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।
গতকাল রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, মাধবপুর থানা, পৌরসভা, প্রেসক্লাব, পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ প্রমূখ। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শোক দিবসের কর্মসূচি শুরু করেন। এ উপলক্ষে দিসবটির শুরুতেই জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সকাল সাড়ে দশটায় ভার্টুয়ালি শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, উপজেলার ১০জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান, জোহর নামাজের পর মসজিদসহ সকল ধর্মীয় উপসানালয়ে দোয়া, মোনাজাত, প্রার্থনা করা হয়। ছাড়াও অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা, হামদ/নাত, চিত্রাংকন, ‘শিক্ষার আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনলাইন ভিত্তিক আবৃত্তি ও সংঙ্গীতের আয়োজন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com