শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ইয়াবাসহ মাহিদুল ইসলাম মাহিদ গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪২৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৮১ পিছ ইয়াবাসহ মাহিদুল ইসলাম মাহিদ (৩০) নামের যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৩ আগস্ট) আদলতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে (২২ আগস্ট) রবিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহিদ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মোঃ নজির মিয়ার পুত্র। পুলিশ জানায়, গত রবিবার রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই অমিতাভের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা এলাকার নোয়াপাড়া গ্রামের রাস্তার মুখে অভিযান চালিয়ে মাহিদকে ৮১ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত মাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাহিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com