বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ ফরমালিন মুক্ত করতে অভিযান অব্যাহত ৪ টি বাজারে ৩ ব্যবসায়ীকে জরিমানা ব্যাপক পন্য বিনষ্ট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলাকে ফরমালিন মুক্ত করতে সাড়াশি অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পূর্ব তিমিরপুর, ইমামবাড়ী বাজার ও নবীগঞ্জ-শেরপুর রোডের বাংলা বাজার ও নবীগঞ্জে শহরে অভিযান চালিয়ে পরীক্ষা করে প্রায় ৩ মন ফরমালিন যুক্ত আম বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যামান আদালত এ সময় ৩ ব্যবসায়ীর কাছ থেকে ফরমালিনযুক্ত পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে এ সাড়াশি অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পূর্ব তিমির পুর বাজারের ফল ব্যবসায়ী রহমত মিয়াকে ৫ শত টাকা, নবীগঞ্জ শহরের আম ব্যবসায়ী হিরনময় চৌধুরীকে ৫ শত এবং জালাল মিয়াকে ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় ফরমালিনযুক্ত ব্যাপক পরিমান আম রাস্তায় ফেলে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার কালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সেনেটারী অফিসার নুরে আলম সিদ্দিকী, নবীগঞ্জ থানার এস আই মোঃ নজরুল ইসলাম অফিস সহকারী আব্দুল কায়ূম, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com