বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্টর বানিয়াচঙ্গের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা কালীন ও করোনা পরর্তী পাঠের প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা বাস্তবায়নে বানিয়াচংয়ে পিটিআই সুপারিনটেনডেন্ট রৌশনারা খাতুন বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসা মাত্রই এসএমসির শ্রেষ্ঠ সভাপতি ও মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম খোকন, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মখলিছ মিয়া ও শিক্ষকবৃন্দ স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ জাহির তালুকদার ও পিটিআই ইন্সট্রাক্টর আরিফুল হাসান। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর ও গত অন্যান্য বছরের রেজাল্ট ভালো হওয়ায় পরিদর্শন শেষে কর্মকর্তারা সভাপতি, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক সুজিত বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহকারী শিক্ষক ঝরণা খাতুন, হাসিনা খাতুন, রুনা বেগম, উর্মি ভট্রাচার্য্য,মওলুদা আক্তার, পিয়াংকা রাণী সুমা, মুন্না খানম, উম্মে সালমা রুবি ও ফাতেহা জেবু পুস্প। এর পূর্বে তিনি বানিয়াচং উপজেলা শিক্ষা অফিস দর্শন এবং সুরভী সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুষার স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শান্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com