বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৩ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরের আওতায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) দুপুরে দীঘলবাক ইউনিয়নের কসবা ফেরী নদীতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ জানান, দীঘলবাক ইউনিয়নের কসবা ফেরী নদীতে ১০৫ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরের আওতায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই মিগেল,কাতলসহ বিভিন্ন প্রজাতির মোট ৪২৬ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com