শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জহুর চান বিবি মহিলা কলেজে গোলাপ ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ

  • আপডেট টাইম সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনার ভীতিকর পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় ১৭ মাস পর ১২ সেপ্টেম্বর রোববার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। এ উপলক্ষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের বরণ করেছে শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ। প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেয়া হয় করতালির মাধ্যমে। সরকারি নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কলেজের শিক্ষানুরাগী সদস্য মো. গাজীউর রহমান ইমরান, বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, কলেজের শিক্ষক কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিনসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কলেজের স্কাউট সদস্যরা যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মাপা, সাবান দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাসহ সকল কাজে সহায়তা করে। সকাল ১০টায় দ্বাদশ শ্রেণির এবং দুপুর বারটায় একাদশ শ্রেণির পাঠদান শুরু হয়। কলেজের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যানার টানানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে প্রাথমিক চিকিৎসা ও আইসোলেশন কক্ষও।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com