রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে ২ যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে মো. সুজন মিয়া (৩০) ও সাহেদ মিয়া (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। সুজন মিয়া নিজেই অটোরিকশার গ্যারেজের মালিক ও সাহেদ মিয?া অটোরিকশা চালক। ১৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৬টা দিকে মাধবপুর উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত মোঃ সুজন মিয়া আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে, অপর ব্যক্তি সাহেদ মিয়া বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়া ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো চার্জে দেওয়া অটোরিকশা গ্যারেজ থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়, সাহেদ মিয়াকে বাঁচাতে গিয়ে অটোরিকশা গ্যারেজে মালিক মোঃ সুজন মিয়া ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাবুল নামে স্থানীয় একজন তাদের চিৎকার শুনে দ্রুত মেইন সুইচ বন্ধ করেন। পরে ঐ এলাকার আশপাশের লোকজন দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সুজন মিয়া ও সাহেদ মিয়াকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে ও অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com