রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাতছড়ি উদ্যান পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

  • আপডেট টাইম রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি স্বপরিবারে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসহ ঐতিহাসিক স্থান পরিদর্শনে গেলে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস চুনারুঘাট উপজেলার সামগ্রিক বিষয় সম্পর্কে অবগত হন। তিনি ঐতিহাসিক স্থান, স্বাধীনতার প্রথম মঞ্চ তেলিয়াপাড়াসহ আশপাশের গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন। শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে যান।
এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, এডিসি (শিক্ষা) বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বরাদ্দ হওয়া ঘর সম্পর্কে মুখ্য সচিবকে অবগত করেন। তিনি সাতছড়ি জাতীয় উদ্যানকে আরও নিপুণ কৌশলে সাজানোর জন্য রাস্তাঘাটের উন্নয়নে সহযোগিতা চান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com