রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে গণধর্ষণের ঘটনায় প্রবাসী স্ত্রী হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পরকিয়া প্রেমিক ও তার বন্ধুদের মাধ্যমে গণধর্ষণের ঘটনায় অসুস্থ প্রবাসী স্ত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাধবপুর থানা পুলিশ তাকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে ভর্তি করে। আজ শনিবার তাকে ডাক্তারী পরীক্ষা করানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অপরদিকে এ মামলার আটক আসামিরা ধর্ষণের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন। গ্রেফতারকৃতরা হল, পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুরের মো. ইদ্রিস আলীর ছেলে বাদশা পাঠান, মো. সোয়াব মিয়ার ছেলে জীবন মিয়া, কাটিহারা গ্রামের মাহবুব মিয়ার মেয়ে লাকী আক্তার ও বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আবু সায়েদ মিয়ার ছেলে আতিক মিয়া। পুলিশ সূত্রে ও মামলার এজহার মোতাবেক জানা যায়, মাধবপুরের বাঘাসুরা গ্রামের বিদেশফেরত এক বিবাহিত নারীর সঙ্গে বিজয়নগরের এক্তিয়ারপুর গ্রামের আতিক মিয়া নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বুধবার দুপুরে নারীর সাথে দেখা করার জন্য মাধবপুরে নিয়ে আসে এবং পরে ওই নারীকে বিয়ের আশ্বাস দেয় আতিক। এরপর তারা একান্ত সময় কাঠানোর জন্য মাধবপুর পৌর শহরের কাটিহারা গ্রামে লাকী আক্তারের বাসায় ৬০০ টাকা ভাড়া দিয়ে একটি কক্ষে উঠেন। পরে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করেন কথিত প্রেমিক আতিক। পরে তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় দেখতে পায় বাদশা পাঠান ও জীবন মিয়া। পরে ওই নারীকে তারা ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিষয়টি থানায় জানালে পুলিশ রাতেই বাড়ির মালিক লাকী আক্তারসহ ৪ জনকে গ্রেফতার করে ও একজন পলাতক রয়েছে। এ ঘটনায় রাতেই ভিকটিম বাদী হয়ে থানায় মামলা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com