রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লক্ষ টাকা জরিমানা ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৯১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও ১৫ হাজার ঘনফুট বালু জব্ধ করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর দিক নির্দেশনায় চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে নেতৃত্বে দেন উপজেলা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। এ সময় উক্ত স্থান থেকে দু’টি ড্রেজার মেশিন এবং ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং সরকারি অনুমতি অমান্য করে ইজারা বহির্ভূত স্থান হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে জালাল মিয়া পুত্র মোঃ ছালেক মিয়াকে ১ লক্ষ টাকা অর্থদ- করা হয়। পরে জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়। উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে আইন বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতই অব্যহত থাকবে। তিনি আরো বলেন, এ ধরণের অবৈধ কর্মকান্ডে সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ভাবে যত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে দমনে কার্যকর করা হবে। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায় করেন চুনারুঘাট থানার একদল পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com