রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪১০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় দু’জন পুলিশ অফিসারও নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক চালক।
উল্লেখ্য, মহানবী (স.)-এর ব্যাঙ্গচিত্র আঁকার পর সারা বিশ্ব থেকে তীব্র প্রতিবাদ জানান মুসলিম উম্মাহ। এরপর তখনকার ডাচ প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফেল্ডট ক্ষুব্ধ হন এবং পরিস্থিতি সামাল দিতে তিনি ২২ টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাত করেন। এর পর পরই এই কার্টুনশিল্পীকে হত্যার জন্য এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করে ইরাকে অবস্থানরত আল কায়েদা। তখন থেকেই পুলিশি নিরাপত্তায় চলাচল করতো ৭৫ বছর বয়সী লার্স ভিকস।
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ২০০৭ সালে সে মহানবী (স.)-এর যে ব্যাঙ্গবিত্র এঁকেছিল, তা এক বছর পর ডেনমার্কের একটি খবরের কাগজ প্রকাশ করে। রোববারের ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করেনি পুলিশ। তবে ডাগেন্স নাইহেটার খবরের কাগজ জানিয়েছে, লার্স ভিকসের পার্টনার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পুলিশের তরফ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এতে কেউ ইচ্ছাকৃত জড়িত নয়।
উল্লেখ্য, ২০১৫ সালে কোপেন হেগেনে এক মুক্ত বিতর্কে অংশ নিয়েছিল লার্স ভিকস। সেখানে বন্দুকযুদ্ধ পর্যন্ত হয়েছিল। লার্স ভিকস বলেছে, এ সময় তাকে টার্গেট করে হামলা হয়ে থাকতে পারে। ওই হামলায় এক চলচ্চিত্র পরিচালক নিহত হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com