শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

করাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে এন্তার অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে প্রাইমারী স্কুলের জায়গা দখল এবং স্কুল ভবনের টিন, কাঠ আত্মসাতের অভিযোগ উঠেছে। অসহায় মহিলাকে তার বসত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা ও সুদের ব্যবসা করে বিশাল অর্থ সম্পদের মালিক হয়েছেন। এই অভিযোগ এনে হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের নিকট একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত ৭ অক্টোবর একই ইউনিয়নের মনতৈল গ্রামের আব্দুল বারিক নামে এক ব্যক্তি এই অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মনতৈল গ্রামের আব্দুল কুদ্দুস অতিতে কোন ব্যবসার সাথে জড়িত না থাকলেও সুদের ব্যবসা করে বর্তমানে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন। তিনি মনতৈল প্রাইমারী স্কুলের জায়গা দখল করে রেখেছেন, পরিত্যক্ত স্কুলের টিন ও কাঠ আত্মসাত করেছেন।
তিনি সম্প্রতি মনতৈল গ্রামের দরিদ্র আউয়াল মিয়ার স্ত্রী জানারা বেগমের বসত ভিটা উচ্ছেদ করে দখল করার পায়তারা করছেন। এ ধরনের এন্তার অভিযোগ থাকলেও দলীয় প্রভাবের কারণে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। এমতাবস্থায় আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com