রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পোদ্দার বাড়িতে বিয়ে নামে যুবতী ধর্ষণ ॥ লম্পট আটক

  • আপডেট টাইম বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকায় বিয়ে করার নামে এক যুবতীকে একাধিকবার ধর্ষণ করেছে ৪ সন্তানের জনক। যুবতী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ লম্পট ছাবু মিয়া (৩৫) কে আটক করেছে। সে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের লায়েক মিয়ার পুত্র।
এ ঘটনায় ওই যুবতীর মা সদর উপজেলার শিয়ালদারিয়া গ্রামের ও ৩নং তেঘরিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার আসমা খাতুন সদর থানায় অভিযোগ দেন। অভিযোগে জানা যায়, ছাবু মিয়া দীর্ঘদিন ধরে পোদ্দার বাড়িসহ বিভিন্ন এলাকায় ভাঙারী ব্যবসা করে আসছে। তার যুবতী কন্যা ওই এলাকায় তার বোনের বাড়ি যাওয়া আসার পথে তার উপর কুনজর পড়ে ছাবু মিয়ার। বিভিন্ন প্রলোভনে ছাবু তাকে প্রেমের ফাঁদে ফেলে। পরে সে জানতে পারে ছাবু বিবাহিত ও তার স্ত্রী সন্তান আছে। এক পর্যায়ে সে তাকে এড়িয়ে যায়। ছাবু কৌশলে ওই যুবতীকে নিয়ে একটি ভুয়া এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। ৬ অক্টোবর রাতে পোদ্দার বাড়ি এলাকার এক বাসায় বাসরের নামে তাকে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতাল ভর্তি করা হয়। সদর থানা পুলিশ জানায়, ছাবু মিয়াকে আটক করা হলেও যাচাই বাছাই করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com