রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরে জিকে গউছের পূজামন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল মঙ্গলবার সন্ধার পর শহরের মাছুলিয়া দূর্গাপূজা, পালবাড়ী, রবি দাস পাড়া, ঘোষপাড়া গোপিনাথ জিউর আখড়া, ত্রিনয়নী সংঘ, চৌরাঙ্গী সংসদ, জয়া সংঘ, গোসাইপুর পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শণকালে পূজা কমিটির নেতৃবৃন্দ আলহাজ্ব জি কে গউছকে স্বাগত জানান। এ সময় তিনি পূজারী ও পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম জি মোহিত, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন, এডভোকেট আফজল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মতুর্জা আহমেদ রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গুলজার খান, নজরুল ইসলাম কাওছার, সহ সাংগঠনিক সম্পাদক টিপু আহমেদ, আলকাছ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, গোলাম মাহবুব, আল আমিন তালুকদার, সাইফুল ইসলাম রকি, যুবদল নেতা আক্তার হোসেন, শাহেদ আহমেদ রিপন, জসিম উদ্দিন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com