রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ ও মৌলভীবাজারে আটক ॥ ৮৪ লাখ টাকার মাদক ধ্বংস

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুন, ২০১৪
  • ৬৫০ বা পড়া হয়েছে

আব্দুল হালীম ॥ হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৩২২ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। দুপুর ১২টায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের প্রশিক্ষণ মাঠে ৮৪ লাখ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ উপলক্ষ্যে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে আলোচনা সভায় বিজিবির ৫৫ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল কাজী আরমান হোসেন, ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাউছার, ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার রেজাউল হক প্রমুখ।
বিজিবি জানায়, ১৪, ৫২ ও ৫৫ ব্যাটালিয়নের অধীন ৩২২ কিলোমিটার সীমান্ত এলাকায় এ বছরে ৮৪ লাখ টাকার ধ্বংশকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মদ ৪ হাজার ৯৩২ বোতল, ফেন্সিডিল ৫৭৬ বোতল, গাঁজা ১৯৯ কেজিসহ ৮৪ লাখ ৩৪ হাজার ৫২৫টাকার মাদকদ্রব্য। তারা আরও জানায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা, সাতছড়ি, ধর্মঘর, তেলিয়াপাড়া, চুনারুঘাট উপজেলার বাল্লাসহ অন্যান্য সীমান্তেই বেশী মাদকদ্রব্য আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com