বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতেন প্রেমিক

  • আপডেট টাইম শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৫৮৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এতে গ্রামটি পুরোপুরি অন্ধকারে ডুবে যেত। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়। ওই তদন্তে বেরিয়ে আসে, প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন এক ইলেকট্রিশিয়ান। এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের গণেশপুর গ্রামে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে তার প্রেমিকার সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণেশপুর গ্রামের বাসিন্দা মারার রাম মুরমু বলেন, গ্রাম পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ওই ইলেকট্রিশিয়ানের সঙ্গে তার প্রেমিকার বিয়ে হয়। স্থানীয় থানার ওসি ভিকাশ কুমার আজাদ বলেন, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com