শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আইনজীবীর মামলায় আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

  • আপডেট টাইম রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক আইনজীবীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। অপর আইনজীবীর দায়েরকৃত মামলায় গত ১৪ অক্টোবর হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসিন আরাফাত এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার মোহনপুরের বাসিন্দা এডঃ আবুল কালাম ও তার স্ত্রী ইসমত আরার কাছ থেকে দুইটি চেকের মাধ্যমে ১০ লাখ টাকা নেন এডঃ গউছ উদ্দিন। নির্ধারিত সময়ে ওই চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক চেক দু’টি ডিজঅনার করেন। পরবর্তীতে ওই চেক দিয়ে আবুল কালাম ও তার স্ত্রী ইসমত আরা বাদি হয়ে গউছ উদ্দিনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন। (মামলা নং- সিআর নং-১৩৪/১৩৫/২১)। দুইটি মামলায় গাউছ উদ্দিনের বিরুদ্ধে সমন জারি হয়। কিন্তু তিনি ১৪ অক্টোবর আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com