বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা কৃষক পার্টির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০১৪
  • ৭৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন জাতীয় কৃষক পার্টির উদ্যোগে চৌধুরী বাজার হাসপাতাল প্রাঙ্গনে এক কর্মীসভা গত ২৫ জুন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক পার্টির সহ সভাপতি নুরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক কাজী মাসুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা কৃষক পার্টির সভাপতি কমান্ডার এম এ খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে এম এ খালেক বলেন, ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের কথা মেনে যারা নির্বাচন বর্জন করেছেন তারাই আসল জাতীয় পার্টি। যারা নির্বাচন বর্জন করেনি তারা আজও জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ॥ তাদের সম্পর্কে নবীগঞ্জ উপজেলা কৃষক পার্টির নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য আহবান জানান। তিনি বলেন, পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ পরীক্ষিত লোক হিসেবে আব্দুস ছোবহান চৌধুরীকে জেলা জাপার আহবায়কের দায়িত্ব দেয়ায় নবীগঞ্জ উপজেলা জাতীয় কৃষক পার্টির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
এতে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল কাইয়ূম, সহ সভাপতি মনর মিয়া, সহ সভাপতি আব্দুল তাহিদ উপজেলা কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আকলিছ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com