শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসায় টাইম বোমা আতংক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬৪৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া/সেলিম মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা টাইম বোমা আতংক। থানায় জিডি এন্টি দায়ের। গতকাল সকাল ১১ টার দিকে বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মন্নানকে অজ্ঞাতা নামা ব্যক্তি ফোন করে জানায় মাদ্রাসায় একটি টাইম বোমা পুতে রাখা হয়েছে। যে কোন সময় বিস্ফোরিত হতে পারে। এসময় তারা পরিচয় জানতে চাই সে জানায় থানা থেকে বলছি।
ঘটনাটি জানার পর পরই মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতংক দেখা দেয়। সাথে সাথে বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবহিত করা হলে থানার সেকেন্ড অফিসার এসআই মধুসূধন রায়, জহির উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা অত্র মাদ্রাসার প্রতিটি রুম ও আশপাশ তল্লাশী করে টাইম বোমার কোন অস্তিত্ব পান নি। এদিকে গতকাল বিকালে এ বিষয়ের আলোকে মাদ্রাসার শিক্ষা সচিব গোলাম কাদির অজ্ঞাতা নামা ব্যক্তির মোবাইল নাম্বার ০১৭৮১-৪৭৮১৫৫ উল্লেখ করে থানায় একটি জিডি এন্টি (জিডি নং -৪৪৯,তাং-১২-৯-১৩) করেছেন। পুলিশ এ জিডির আলোকে তদন্তে নেমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com