রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে একটি বাড়ি একটি খামার উন্নয়ন সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুন, ২০১৪
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীন লতিবপুর-হোসেনপুর গ্রাম উন্নয়ন সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার ঝাকজমকপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় দেবপাড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোঃ আনোয়ার মিয়া আনারস প্রতীকে ৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী রোমান খান চেয়ার প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। ১টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। পোলিং অফিসার ছিলেন একটি বাড়ি একটি খামার নবীগঞ্জের ফিল্ড সুপাভাইজার নবরতœ দাশ, ফিল্ড অর্গানাইজার মোঃ মোস্তাক আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ। এ ছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দিবাংশু রঞ্জন রায়, ইউপি মেম্বার হারুন মিয়া প্রমূখ। উল্লেখ্য, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১৩টি ইউনিয়নের মাঝে শুধু মাত্র লতিবপুর-হোসেনপুর গ্রাম সমিতি এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে সমিতির নেতা নির্বাচিত করলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com