শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের ২ জনসহ আফ্রিকার মালিতে ১৪০ জন পুলিশ সদস্য জাতিসংঘ শান্তি রক্ষা পদকে ভূষিত

  • আপডেট টাইম রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পশ্চিম আফ্রিকা’র দেশ মালির রাজধানী বামাকো থেকে প্রায় ১২শ’ কিলোমিটার দূরে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৩), মিনুসমা, গুন্দাম, মালির ১৪০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেছেন।
এর মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীর ১৪০ সদস্যদের কন্টিনজেন্টের ইনচার্জ কমান্ডার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান পুলিশ সুপার আব্দুল ওয়াহাব ও সেকশন কমান্ডার হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃতি সন্তান সাব ইন্সপেক্টর আব্দুল কাইয়ূমও মিশন কার্যক্রম শেষের দিকে সেপ্টেম্বর মাসে জাতিসংঘে শান্তিরক্ষা পদকে ভূষিত হন।
মালির শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়।
গত ২৭ সেপ্টেম্বর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিনুসমা পুলিশ কম্পোন্যান্টের কন্ট্রোলার জেনারেল ডেপুটি পুলিশ কমিশনার মামুনা উয়েদরাওগো। তিনি ব্যানএফপিইউ সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক পড়িয়ে দেন।
অনুষ্ঠানে এফপিইউ কো-অর্ডিনেটর হাম্মানজাবু সামুয়েল, রিজিয়নাল কমান্ডার সানউ ডিউফ এবং বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় মেয়র, মালির নিরাপত্তা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ গুন্দামের স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ব্যানএফপিইউ-২ স্থানীয় জনগণের ভালবাসা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে উল্লেখ করে ব্যানএফপিইউ-২ এর মেডিকেল ক্যাম্প আয়োজন, বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি মিশন ম্যান্ডেট বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
ব্যানএফপিইউ-২ (রোটেশন-৩) কমান্ডার (পুলিশ সুপার) মুহম্মদ আবদুল ওয়াহাব দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সার্কেলে বাংলাদেশ পুলিশের সদস্যগণ পেশাদারিত্বের সাথে তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের ভূয়সী প্রশংসা লাভ করেছে।
পদক প্রদান শেষে প্রধান অতিথি ব্যানএফপিইউ-২ চত্ত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com