শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কর্মরত সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী “হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মনছুর উদ্দিন আহমেদ ইকবাল। বক্তব্য করেন হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোঃ ইসমাইল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। গতকাল প্রথম ধাপে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ হাওর বিষয়ে কর্মশালায় হবিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মোট ৩৫ জন সংবাদিক অংশ গ্রহন করেন। আগামী ৩০ ও ৩১ অক্টোবর হবে ২য় ধাপের নারী ও শিশু বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা প্রেসক্লাবের ৩০ জন সাংবাদিক অংশ নিবেন। ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক হিসেবে কাজ করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com