শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

যুক্তরাজ্য বিএনপির সম্পাদকের শ্বশুড় এওলা মিয়াকে মনোনয়ন দেয়ায় নবীগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের শ্বশুড় আবু সাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘর-বহরমপুর গ্রামের রাস্তায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জগলু মিয়া, আওয়ামীলীগ নেতা কালিছ মিয়া, নান্দার মিয়া, আনোয়ার মিয়া, স্বপন মিয়া, সাদ মিয়া, দেওয়ান খান, মনির মিয়া, আকল মিয়া, গোলাপ মিয়া, আব্দুস সামাদসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন, দীঘলবাক ইউনিয়নে চেয়ারম্যান পদে আবু সাঈদ এওলা মিয়াকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়েছে। এই এওলা মিয়ার আপন ভাগ্নে ও মেয়ের জামাতা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। আবু সাঈদ এওলা মিয়ার শ্যালক জামাল চৌধুরী ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বক্তারা অভিযোগ করে, বিএনপি জামাতের এজেন্ট আবু সাঈদ এওলা মিয়ার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন অতিদ্রুত বাতিল করার দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com