শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে থানার এসআই আব্দুল মোতালিব খবর পেয়ে রাণীগাঁও ইউনিয়নের পাঁচারগাও স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা যায়, ২ বছর আগে একই উপজেলার ঢেওয়াতলি গ্রামের কালা মিয়ার কন্যা সামছুন্নাহার লাকি (২২) কে পাঁচারগাও গ্রামের বিজিবি সদস্য আফজল হোসেন শাহীন বিয়ে করে। বিয়ের পরেই সামছুন্নাহার তার স্বামীর বাড়িতেই বসবাস করছে। স্বামী খাগড়াছড়িতে কর্মরত ছিল। সম্প্রতি সে বাড়িতে আসে। গতকাল বুধবার দুপুরে সে বাজার করার জন্য চুনারুঘাট যায়। এরপর যে কোনো এক সময় লাকির ঝুলন্ত লাশ স্বামীর ঘরের তীরের সাথে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তাছাড়া লাকির মৃত্যুতে স্বামীর বাড়িতে মাতম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com