রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের দুই মাদক বিক্রেতা সিলেটে গ্রেফতার ॥ ৬০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট এর দক্ষিণ সুরমা এলাকা থেকে হবিগঞ্জের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং ১টি নোহা মাইক্রো জব্দ করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, ৪ নভেম্বর রাত ৩টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প), সিলেট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থেকে সিলেটগামী মেইন রোড দিয়ে একটি মাইক্রোবাস যোগে ২ মাদক ব্যবসায়ী মাদকসহ এসএমপি-সিলেট শহরে প্রবেশ করছে।
এসময় সিলেট এর দক্ষিণ সুরমা থানার বঙ্গবীর রোডস্থ চন্ডীপুলে অবস্থিত টেস্ট অব সাতকড়া রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর চেকপোষ্ট করা কালীন সময় একটি গাড়ি দ্রুত গতিতে আসা গাড়িটি সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল মাধবপুর উপজেলার চাড়াভাংগা গ্রামের আব্দুল হাশিমের পুত্র শাহ্ আলম (৪৩), শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরের আব্দুর রহিমের পুত্র মশিউর আলম (৪০)। তাদের ব্যবহৃত নোহা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com