বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ৩টি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি

  • আপডেট টাইম শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ৩টি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ঝর্ণা আক্তার। গতকাল শুক্রবার রিটার্নিং অফিসারের কাছে তিনি ভোট পুনঃগণনার লিখিত আবেদন জানান। আবেদনে ঝর্ণা আক্তার উল্লেখ করেন, তিনি ইউনিয়নের ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার প্রার্থী। সংঘর্ষের কারণে সঠিকভাবে ভোট গণনা করা হয়নি এ অজুহাত দেখিয়ে ইউনিয়নের রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র হতে তাকে রেজাল্ট শীট দেয়া হয়নি। তাছাড়া কামালপুর চরহাটি আয়াত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হতে তাঁর এজেন্টকে ভোট গণনার পূর্বেই বের করে দেয়া হয়। তাই তিনি রেজাল্টশীট পাননি। তাই ঝর্ণা আক্তার উক্ত ৩টি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com