বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

অলিপুরে চুরির অভিযোগে বহুলার দুই যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে চুরির অভিযোগে বহুলা গ্রামের দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে অলিপুর বাজার এলাকার এক দোকানে এ ঘটনা ঘটে। আটকরা হল, সদর উপজেলার বহুলা মোকামবাড়ি গ্রামের আলী হোসেনের পুত্র ইলিয়াছ মিয়া (২৫) ও হিরা মিয়ার পুত্র রায়হান মিয়া (২২)। গতকাল শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, গত কয়েকদিন ধরে অলিপুর, সুরাবইসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শুক্রবার রাতে তারা দুইজন ওই এলাকায় চুরির প্রস্তুতি নেয়। স্থানীয় লোকজন তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে হবিগঞ্জ থানায় মাদকের ৬টি মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com