বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে অর্থদন্ড

  • আপডেট টাইম শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহমদ মুছাকে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদ- করেন। জানা যায়, আসন্ন নির্বাচনে উপজেলার কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আহমদ মুছা মনোনয়ন পাওয়ার পরপর চিকিৎসার জন্য চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে যান। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে তিনি বাংলাদেশে ফিরে এলাকায় আসেন। পরে আলী আহমদ মুছা তাঁর সমর্থক ও অনুসারীদের নিয়ে বিশাল শো-ডাউন দেন। বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে আলী আহমদ মুছাকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদ- করেন। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, আচরণ বিধি লঙ্ঘন করে শো-ডাউন দেয়ার দায়ে চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ মুছাকে অর্থদ- করা হয়েছে, এবং নির্বাচনকালীন সময়ে আচরন বিধি সঠিক ভাবে মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com