মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে নির্বাচনী আচরণ বিধি লংঘন ॥ দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জন প্রার্থীকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নোমান হোসেন (ঘোড়া) ও একই ইউনিয়নের অপর চেয়ারম্যান প্রার্থী সায়েদ উদ্দিন জায়েদুলকে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলা অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধি লংঘন করে ২১ ও ২২ নভেম্বর পৃথক মিছিল-শোডাউন ও জনসভা করার দায়ে ৫ হাজার টাকা করে, ৪নং দীঘলবাক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইউসুফ আলীকে ( মোরগ) ৩ হাজার টাকা এবং ৪ নং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহ সুলতান আহমদকে (টিউবওয়েল) ২ হাজার টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সোমবারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদের প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা যথাযথ পালন করতে হবে। তা না হলে নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন। যত প্রভাবশালী ই হোক কাউকে ই ছাড় দেয়া হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com