শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেএসসি, পিএসসি ও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের নামে প্রতারণা, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩২৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বিভিন্ন স্কুলের জেএসসি, পিএসসি ও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ এবং রেজাল্ট পরিবর্তনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিধু চন্দ্র রায়।
বিধু চন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রশ্ন ফাঁস ও বিভিন্ন বোর্ড পরীক্ষার ফলাফল পরিবর্তনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ বলেন, বিধু চন্দ্রের বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ৫টি সিম জব্দ করা হয়েছে।
গত অক্টোবর থেকে বিধু চন্দ্রকে নজরদারিতে রাখা হয়েছিলো জানিয়ে পুলিশ কর্মকর্তা নাসিরুল্লাহ বলেন, বিধুর সঙ্গে প্রতারণা কাজে আরও কয়েকজন জড়িত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com