রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় করোনায় ৭ বিভাগ মৃত্যু শূন্য

  • আপডেট টাইম রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩৫২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগ ছাড়া ৭ বিভাগ মৃত্যু শূন্য, কমেছে সনাক্তের হার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ১ দিনে আরও ১৫৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, ঢাকা মহানগরীতে মৃত্যু দুইজনের। গতকাল শনিবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৯৭৫ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ। এছাড়া আগের দিন ২৩৯ জন নতুন রোগী শনাক্ত এবং ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে এক দিনে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com