শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে গণধর্ষণের শিকার হলেন নারী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিনগরে গণধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছরের এক নারী। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার গভীর রাতে তাকে ধর্ষণ করা হয় বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি বলেন, অন্যান্য দিনের মতো ওই রাতেও তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন। তার স্বামী বাড়ি না থাকার সুযোগে একই গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র আছকির মিয়া (৩০) ও তার সহযোগী মোশাহিদ (২৮) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তিনি বাঁধা দিলে তাকে মারপিট করে লম্পটের দল। এক পর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় লম্পটের দল পালিয়ে যায়। এদিকে এ ঘটনায় ওই নারী অসুস্থ হয়ে পড়লে গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com