রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪১৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলার নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে ‘রোকেয়া দিবস’ পালন করা হয়। এই উপলক্ষে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও ব্র্যাকের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাফর ইকবাল চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী বিপূল ভূষন রায়, মাওলানা কাজী আতাউর রহমান, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, কামালখানী ব্র্যাক অফিসের ডেপুটি ম্যানেজার আয়েশা বেগম, মালা রাণী ও ট্রেইনার সেন্টু গমেজ প্রমুখ। অনুষ্ঠানে আলোচকগণ বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীমুক্তি, সমাজ সংস্কার ও প্রগতিশীল আন্দোলনের পথিকৃত। বেগম রোকেয়া অগ্রসর মানসিকতা, দূরদর্শী চিন্তা, যুক্তিপূর্ণ মতামত তৎকালীন নারীসমাজকে জাগিয়ে তোলেন। বাঙালি মুসলিম নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সর্বদা পর্দার অন্তরালে থেকে নারীশিক্ষা বিস্তারে উদ্যোগ নেন এবং মুসলমান মেয়েদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তির পথ সুগম করেন। সামাজিক নানা বিধি-নিষেধ, নিয়ম-নীতির বেড়াজাল অগ্রাহ্য করে আবির্ভূত হন অবরোধবাসিনীদের মুক্তিদূত হিসেবে। তিনি শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক বৈষম্য দূর করে নারীর মর্যাদা সমুন্নত রাখার স্বপ্ন দেখেছিলেন।তাঁরা আরো বলেন, নারী-পুরুষের সমান অংশীদারিত্ব ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীসমাজকে দেশের সার্বিক উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রণীত হয়েছে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ও বাল্যবিবাহ আইন-২০১৭। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নারীর মর্যাদা, অধিকার ও স্বনির্ভরতা অর্জনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তবেই বেগম রোকেয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়িত হবে। বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্ম আমাদের নারীসমাজের অগ্রযাত্রায় পথপ্রদর্শক হয়ে থাকবে- বেগম রোকেয়া দিবসে এই হোক আমাদের একান্ত প্রত্যাশা। আলোচনা সভার পর উপজেলা মহিলা বিষয়ক কর্তৃক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫জন জয়ীতাকে পুরস্কৃত করা হয় এবং ব্র্যাকের পক্ষ কুইজ প্রতিযেগিতায় অংশ গ্রহনকারীদের পুরস্কৃত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com