বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন

  • আপডেট টাইম বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ১৪ই ডিসেম্বর মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবি অনুদ্বৈপায়ন ভট্টাচার্য্যের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনাসভা অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এ,কে এম মাকসুদুল আলম, নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সফর আলী,ডাঃ আল আসিফ, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকারিয়া, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম, সাধারন সম্পাদক বিপুল দেব প্রমুখ।
সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশুন্য ও তলাবিহিন ঝুড়ি বানাতে পুর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন সেক্টরের বুদ্ধিজীবিদেরকে হত্যা করেছিল। কিন্তু দুষ্কৃতিকারীদের সেই টার্গেট পুরন হয়নি। বর্তমান সরকারের দক্ষ পরিচালনায় দেশ আজ উন্নয়নের রোলমডেল। তাই এই ঘাটতি পুরন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com