বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২৯ ডিসেম্বর ॥ তফসিল ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২২ ইং এর তফশীল ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার ১৪ ডিসেম্বর বিকালে প্রেসক্লাব কার্যালয়ে তফসীল ঘোষনা করেছেন অনুষ্টানের সভাপতি প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও মোঃ শওকত আলী। তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হইবে। ১৬ ডিসেম্বর ১২-৩টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রি, ১৯ ডিসেম্বর ১১-২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ওই দিনই বেলা ২-৩টা পর্যন্ত বাছাই, ২১ ডিসেম্বর ১২-২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে। এছাড়া সভাপতি পদে ১০ হাজার, সহ সভাপতি পদে ৫ হাজার, সাধারন সম্পাদক পদে ৮ হাজার, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৪ হাজার, অর্থ সম্পাদক পদে ৩ হাজার এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১ হাজার ৫ শত টাকা ধার্য্য করা হয়েছে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, আকিকুর রহমান সেলিম, অলিউর রহমান, মুহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, সাদিকুর রহমান, নুরুজ্জামান ফারুকী, মোজাহিদ আলম চৌধুরী, এম এ মুহিত প্রমূখ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান বলেছেন, ২০২২ইং সনের প্রেসক্লাবের নির্বাচন হবে সকলের নিকট গ্রহন যোগ্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন। নির্বাচনকে উৎসব মুখোর পরিবেশে পরিসমাপ্তি করতে তিনি ক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com