রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

উদীচীর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “আধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো” “লাখো শহীদের বাংলাদেশ মুক্তির লড়াই হয়নি শেষ” এই স্লোগান দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদ স্থানীয় সুরবিতান হলে গতকাল বিকাল ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে। জেলা সংসদের সভাপতি শিখা নাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন- জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, গণজাগরণ মঞ্চের সংগঠক হুমায়ুন খান, সাবেক সভাপতি আজমান আহমেদ, বন্ধুমঙ্গল রায় প্রমুখ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন- মাসুদ পারভেজ, জয়দ্বীপ সাহা, নাট্য পরিচালক ফোরকান মজুমদার, তানসেন মিয়া। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন- অংকিতা সরকার, এ.আর.ডি চুমকী, প্রিয়ম আচার্যী, অর্নব চক্রবর্তী রাজ, কেয়া ভৌমিক তুলি, পর্না সরকার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com