বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিভিন্ন দপ্তরে মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার আবেদন

  • আপডেট টাইম শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন মোঃ তাউছ মিয়া নামে এক প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী। তিনি গত ২৮ ডিসেম্বর হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসারের নিকট এই আবেদন করেন। এরআগে তিনি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাখাই উপজেলা নির্বাচন অফিসারের নিকটও একই আবেদন করেছেন।
আবেদনপত্রে তিনি বলেন- গত ২৬ ডিসেম্বর ২নং মোড়াকরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে টিউবওয়েল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোড়াকরি গ্রামের মোঃ তাউছ মিয়া। ভোটের দিন মা-মনি হাসপাতাল ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে মোঃ তাউছ মিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মহরম আলীর নিকট থেকে উৎকোচ গ্রহন করে প্রিজাইডিং অফিসারের পরামর্শে মহরম আলীর লোকজন ভোট কেন্দ্রেই তাউছ মিয়ার উপর হামলা করে। এ সময় আহত তাউছ মিয়ার শোর চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। এর কিছুণ পরেই প্রিজাইডিং অফিসার ফুটবল প্রতিকের প্রার্থী মহরম আলীকে নির্বাচিত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় সুষ্ঠ নির্বাচনের স্বার্থে মা-মনি হাসপাতাল ভোট কেন্দ্রের পুনরায় ভোট গণনা এবং আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান মোঃ তাউছ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com