শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ পৌরসভায় কাউন্সিলদের সভা বর্জন

  • আপডেট টাইম রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন অনিয়ম ও স্বজন প্রীতির কারণে কাউন্সিলররা সভা বর্জন করেছেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় মারাত্মক ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে। কাউন্সিলররা অভিযোগ করেন, মেয়র তাদের জিজ্ঞাসা না করেই ইচ্ছে মাফিক কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে পৌরসভার উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটছে। এ কারণে তারা পৌরসভার কোনো সভা বা মিটিংয়ে যোগদান করছেন না। তারা পৌরসভার সকল সভা বর্জন করেছেন। জানা যায়, গত ২৮ নভেম্বর, ৩০ ডিসেম্বর বিভিন্ন বিষয় নিয়ে দুইটি সভা অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো কাউন্সিলররাই সভায় অংশ নেননি।
এ বিষয়ে পৌরসভার সচিব কাজী মোস্তফা কামাল জানান, ইতোমধ্যে দুইটি সভা হয়েছে। কাউন্সিলরদেরও দাওয়াত দেয়া হয়। তবে তারা কেন অনুপস্থিত ছিলেন আমরা জানা নেই। জানুয়ারি মাসেও সভা রয়েছে। যদি তারা উপস্থিত না হন তবে আমি মেয়রকে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার জন্য অবগত করবো। এ বিষয়ে প্যানেল মেয়র ও কাউন্সিলর জালাল উদ্দিন মোহন, আব্দুল গফুর, রজব আলী, আক্কাছ উদ্দিন, তাহির মিয়া, আব্দুল আহাদ, মাসুক মিয়া ও ফাহিমসহ কয়েকজন কাউন্সিলর জানান, মেয়র কোনো কিছু অবগত না করে তার ইচ্ছেমতো কাজ পৌরসভার বিভিন্ন কাজ কর্ম করছেন। তার এই অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে আমরা সভা বর্জন করেছি। পৌরসভার সভায় যোগ দেব না। অবিলম্বে এসব অনিয়ম ত্যাগ করে তাদেরকে নিয়ে আলোচনা করার মাধ্যমে সমাধান করতে হবে। অন্যথায় তারা পৌরসভার সকল সভা-সেমিনার বর্জনসহ পরবর্তী ব্যবস্থা নেবেন।
মেয়র ফরিদ আহমদ অলি জানান, আমি বিভিন্ন উন্নয়ন কাজ করছি। এতোদিন কর্মচারিদের বেতন বন্ধ ছিলো। আমি এসে তাদের বেতনের ব্যবস্থা করেছি। এ কারণেই আমার ওপর কাউন্সিলররা ক্ষুব্দ হয়ে আছেন। আমি কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতি করিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com