শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গোপায়া ইউনিয়নে দুই প্রার্থীর মামলার গ্যাড়াকলে কপাল খুলেছে সাবেক চেয়ারম্যান-মেম্বারদের

  • আপডেট টাইম বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৩৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ জানুয়ারি পর্যন্ত গেজেট প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। গত ৩ জানুয়ারি ২০২২ইং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ২৮ নভেম্বর ২০২১ইং তৃতীয় ধাপে ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৪১নং বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ভাংচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ও ব্যালট পেপারের হিসাব না পাওয়ায় ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের আদেশ দেন নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে হাইকোর্টে বেসরকারিভাবে ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মন্নান রিটের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দেয়া আদেশ স্থগিত করা হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করেন নৌকা প্রার্থী মোঃ নুরুজ্জামান চৌধুরী। গত সোমবার আব্দুল মন্নানের আবেদনের প্রেক্ষিতে রিটের আদেশ স্থগিত করে পূর্বের আদেশ বহাল এবং আগামী ১০ জানুয়ারি পর্যন্ত গেজেট প্রকাশ না করার নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষে গণনার পর সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এর পরই একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মেম্বার প্রার্থীরা পুনরায় ভোট গণনার আবেদন করেন। এদিকে ৫নং গোপায়া ইউনিয়বাসীর মুখে মুখে শোনা যাচ্ছে, দুই চেয়ারম্যান প্রার্থীর মামলার গ্যাড়াকলে পড়ে কপাল খোলেছে সাবেক চেয়ারম্যান-মেম্বারদের। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারাই বহাল থাকবেন।
অন্যদিকে ব্যালট বাক্স ছিনতাই ও হামলা, ভাংচুরের অভিযোগে মামলা করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। মামলার প্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে আটক করে কারাগারে প্রেরণ করে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে এবং ব্যালট পেপারের হিসাব না পাওয়ায় ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের আদেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com