শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কমিটি আগামী ২ বছরের জন্য পুনর্বহাল ॥ বাসে জন্ম নেয়া শিশুর আজীবন বাস ভাড়া ফ্রি করল মটর মালিক গ্রুপ

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কমিটি আগামী ২ বছরের জন্য পুনর্বহাল করা হয়েছে। গত শনিবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর মহব্বত কনভেনশন হলে মটর মালিক গ্রুপের দ্বি-বার্ষিক সাধারণ সভায় কমিটি পুনর্বহাল করা হয়। মটর মালিক গ্রুপ সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের পরিচালনায় সভায় সিলেট বিভাগের মটর মালিক গ্রুপের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতিক্রমে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বহাল রেখে আগামী ২ বছরের জন্য কমিটি পুনর্বহাল করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে সম্প্রতি মৌলভীবাজার থেকে ফেরার পথে বাসে জন্ম নেয়া নবজাতক শিশুর মা-বাবাকে এনে তাদের হাতে আজীবন বাস ভাড়া ফ্রি’র কার্ড তুলে দেয়া হয় এবং বাস মালিকদের পক্ষ থেকে নবজাতক শিশুকে উপহার হিসেবে ৩৩ হাজার ৫শ’ টাকা ও নবজাতকের মাকে শাড়ি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com