রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান বাস্তবতার সাথে তাল মিলিয়ে কাজ করে। বিজ্ঞান ছাড়া মানুষের বর্তমান জীবন ব্যবস্থা একেবারেই অচল। তিনি “বিজ্ঞন প্রযুক্তি ও নৈতিকতা একই সূত্রে গাঁথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ১৩ জানুয়ারী বৃহস্পতিবার ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, সহকারী প্রোগ্রামার অফিসার সাইফুল ইসলাম, প্রভাষক রেজাউল আলম, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হাবিবির রহমান হাবিব প্রমূখ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফা চৌধুরী লুবা। কোরআন তেলওয়াত করেন দিনারপুর কলেজের ছাত্র বদরুল ইসলাম,গীতা পাঠ করেন দিনারপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র অরুপ দেব। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সার্বিক ব্যবস্থাপনায় ১৪টি ষ্টল বসে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ১২ জানুয়ারী বুধবার দুইদিন ব্যাপী উক্ত মেলার উদ্বোধন করেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com