শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে গবীর অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ১৮ জানুয়ারী হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্স সংলগ্ন হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে দুপুরে ওয়ার্ড কাউন্সিলর গৌতম কুমার রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলার ওসিল্যান্ড ইয়াছিন আরাফাত রানা।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাহেব সভাপতি মোঃ ফজলুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা গুলনাহার, শার্মিন খান, বাবু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএম সাইফর রহমান পাপুল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শেখ রাব্বি, মোজাম্মেল হক নাহিদ, পলাশ চৌধুরী, নির্জন তালুকদার, রাকিব আজাদ, জীবন মোদক, আজিজুর রহমান রবি প্রমূখ। আলোচনা শেষে শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com