সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে রুশনা সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে উচ্চ হারে সুদ আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৭৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে রুশনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকদের ঋণ দিয়ে অতিরিক্ত সুদে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সময়মতো কিস্তি পরিশোধ না করলে ঋণ গ্রহীতাদের করা হয় মানসিক নির্যাতন ও অত্যাচার। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে তদন্ত করেছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে সরেজমিনে পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ লেবু মিয়া রুশনা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংস্থা তৈরি করেন। ওই ঋণ সংস্থা থেকে ওই এলাকার গরীব অসহায়দের উচ্চ সুদের হারে ঋন দিয়ে মাসিক কিস্তির ভিত্তিতে টাকা আদায় করা হয় । অভিযোগে উল্লেখ করা হয়, বনগাঁও গ্রামের বেশিরভাগ মানুষই গরীব হওয়াহ রুশনা নামক প্রতি দুর্বল হয়ে ঋন গ্রহণ করে। অনেক ঋন গ্রহীতা উচ্চ সুদের মাসিক কিস্তি দিতে না পায় তাদের উপর বর্ণনা কর্তৃপক্ষের অমানসিক অত্যাচর ও নির্যাতন করে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই গ্রামের আব্দুল মুমিনসহ কয়েকজন জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শামসুদ্দিন মো. রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রুশনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এর প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম বনগাঁও গ্রামে অভিযোগের তদন্ত করেন। এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। নবীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন করে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছি, অভিযোগ তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com