সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফজল নেছা সুন্নীয়া দাখিল মাদ্রাসায় হিফজখানা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার যশের আব্দায় সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর মায়ের নামে প্রতিষ্ঠিত ফজল নেছা সুন্নীয়া দাখিল মাদ্রাসায় হিফজখানা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাাপন করা হয়েছে। মঙ্গলবার এমপি আবু জাহির আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাাপন শেষে সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোঃ আফীল উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রেখেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, জেলা পরিষদের সদস্য নূরুল আমীন ওসমান, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির মাদ্রাসায় শিশু-কিশোরদের সঠিকভাবে ধর্মীয় শিক্ষা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রতি নানা নির্দেশনা দিয়েছেন। এ সময় মাদ্রাসাটির উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও আশ্বাস দেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com